কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ এ ১২:০১ PM

এক নজরে

কন্টেন্ট: পাতা

বিসিকের শিল্প সম্প্রসারণমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য উত্তরবঙ্গের লালমনিরহাট জেলায় ১৯৮৭ সালে শিল্প সহায়ক কেন্দ্র, বিসিক, লালমনিরহাট গঠিত হয় যা বর্তমানে বিসিক জেলা কার্যালয়, লালমনিরহাট । বিসিক জেলা কার্যালয়, লালমনিরহাটের আওতাধীন বিসিক শিল্পনগরী কার্যালয়, লালমনিরহাট ।

জেলা কার্যালয় প্রতিবছর ৪টি শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয় ।

ক্ষুদ্র, মাই্ক্রো ও কুটির শিল্পের অনুকূলে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয় ।

ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে শিল্প নিবন্ধনসহ যাবতীয় সেবা প্রদান করা হয় ।

বিসিক শিল্পনগরী, লালমনিরহাটে, ১০৮টি শিল্প প্লটে ৩৮টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে; যার মধ্যে উৎপাদনরত ২০টি , উৎপাদনের অপেক্ষায় ০১টি, নির্মানাধীন ০১ টি , নির্মানের অপেক্ষায় ১০টি ও রুগ্ন/বন্ধ ০৬টি ।



মূল উদ্দেশ্য

  • উৎপাদন বৃদ্ধি (ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে স্থাপিত উৎপাদন ক্ষমতার সদ্ধব্যবহার ও নতুন উৎপাদন ক্ষমতা সৃষ্টি)
  • কর্মসংস্থান সৃষ্টি
  • দারিদ্র্য বিমোচন
  • ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন
  • অর্থ ও মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ
  • দেশের আর্থ-সামাজিক উন্নয়ন

উন্নয়ন ও সম্প্রসারণমূলক কার্যক্রম

  • মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে বিনিয়োগপূর্ব ও বিনিয়োগোত্তর সেবা প্রদান তথা উন্নয়ন ও সম্প্রসারণমূলক কার্যক্রম বাস্তবায়ন ;
  • বিসিকের নিজস্ব ঋণ কর্মসূচি ও সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের ঋণ ব্যবস্থাকরণ ও বিতরণে সহায়তাকরণ ;
  • পরিবেশবান্ধব ও স্থায়ী অবকাঠামো বিশিষ্ট (রাস্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি সুবিধা সম্বলিত) শিল্পনগরী ও শিল্পপার্ক স্থাপন এবং বেসরকারি শিল্পোদ্যোক্তাদের শিল্প স্থাপনের জন্য প্লট বরাদ্দ দান ;
  • দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান ;
  • শিল্পোদ্যোক্তা সৃষ্টিসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য বিপণনের লক্ষ্যে মেলা, সেমিনার, কর্মশালা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন আয়োজন ;
  • উদ্যোক্তাদের শিল্প স্থাপন উপযোগী প্রকল্প প্রস্তাব প্রণয়ন ও মূল্যায়ন, প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন, উন্নতমানের নকশা উদ্ভাবন ও বিতরণ ;
  • ক্ষুদ্র ও কুটির শিল্প ইউনিট স্থাপন, পণ্য উৎপাদন, মানোন্নয়ন ইত্যাদি বিষয়ে কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদান
  • ক্ষুদ্র ও কুটির শিল্প সংক্রান্ত বিভিন্ন গবেষণা সমীক্ষা এবং জরিপ ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা।
  • বৃহৎ শিল্পের খুচরা যন্ত্রপাতি উৎপাদনকারী সাব-কন্ট্রাক্টিং ইউনিট তালিকাভুক্তিকরণ এবং বৃহৎ শিল্পের সাথে তালিকাভুক্ত ইউনিটের সাব-কন্ট্রাক্টিং সংযোগ স্থাপন ;
  • ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উপযোগী যথাযথ প্রযুক্তির উদ্ভাবন এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য সংগ্রহ ও বিতরণ বিশেষত বিনিয়োগ, উৎপাদন ও বিপণন সংক্রান্ত ধারণা প্রদান করা ;
  • উন্নত পদ্ধতি ও প্রযুক্তি নির্ভর লবণ উৎপাদনে লবণ চাষিদের উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ প্রদান ;
  • শিল্পপ্লটের শতভাগ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে খালি/অব্যবহৃত প্লট বরাদ্দের নিমিত্ত পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, প্লট বরাদ্দ কমিটির সভা আয়োজন, রুগ্ন/বন্ধ প্লটের বরাদ্দ বাতিলকরণ ও সম্ভাবনাময় উদ্যোক্তার অনুকূলে প্লট বরাদ্দকরণ।

নিয়ন্ত্রণমূলক কার্যক্রম

  • ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের নিবন্ধন;
  • কর অবকাশ, কর, শুল্ক ইত্যাদি মওকুফ বিষয়ে সুপারিশ প্রদান;
  • শিল্পের কাঁচামাল ও মোড়ক সামগ্রী আমদানীর ক্ষেত্রে প্রাধিকার নির্ধারণে সুপারিশ প্রদান;
  • আয়োডিনযুক্ত লবণ উৎপাদন শিল্পের নিবন্ধন ও
  • সাব-কন্ট্রাকটিং সংযোগ স্থাপন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন